মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান এ. কে. এম. ইরাদত মানু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন।কর্মসূচির শুরুতে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এরপর যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জেলার ছয়টি উপজেলায় প্রায় এক হাজার চারা বিতরণ করা হয়।[BANGVIEWS-POST:3043]আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানো, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের কর্মকর্তা, সদস্য এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।