চা-পানের বিরতির আগে ৬ উইকেট হারালো বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৮৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ২৭ ওভার শেষে চা-বিরতির আগেই বড় চাপে পড়েছে টাইগাররা।সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। প্রথম সেশনে কোনো বল মাঠে গড়ায়নি।মধ্যাহ্নভোজের বিরতির পর টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৮৫ রান। প্রথম দিনের শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ।