ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং জাতিসংঘ-সম্পর্কিত নানা প্রসঙ্গে মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক