ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্ভরযোগ্য ডাটাই সঠিক পরিকল্পনার ভিত্তি: অর্থমন্ত্রী

নির্ভরযোগ্য ডাটা সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।[BANGVIEWS-POST:1229]মন্ত্রী বলেন, মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে সরকারি ডাটা বিশ্লেষণের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে সরকারি ডাটা নতুন আঙ্গিকে গবেষণা ও বিশ্লেষণে ব্যবহার করা সম্ভব হবে।তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা তৈরি করে। নতুন এই ল্যাবের মাধ্যমে সেই ডাটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধবভাবে ব্যবহার করা যাবে।আমির খসরু বলেন, ডাটা থেকে জ্ঞান এবং জ্ঞান থেকে উন্নয়ন, এই লক্ষ্য সামনে রেখে মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ডাটা ব্যবহারের সুযোগ তৈরি করায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে ধন্যবাদ জানান।সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য এই ল্যাব নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডাটার ব্যবহার আরও কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।[BANGVIEWS-POST:1227]মতবিনিময় সভা শেষে মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।সংশ্লিষ্টরা জানান, মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা। এর মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপের নাম-পরিচয়বিহীন মাইক্রোডাটা বিশ্লেষণ করতে পারবেন।ল্যাবটি গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নির্ভরযোগ্য ডাটাই সঠিক পরিকল্পনার ভিত্তি: অর্থমন্ত্রী