জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল
বাংলাদেশ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ সম্পর্কিত সব ছবি সরিয়ে দিয়েছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল।আসন্ন ফিফা আসিয়ান কাপের মূল ক্যাম্পে মিচেলকে সরাসরি রাখেননি জাতীয় দলের কোচ টমাস ডুলি। দলে সুযোগ পেতে হলে তাকে আগে ট্রায়ালে নিজের সামর্থ্য প্রমাণ করতে হতে পারে বলে জানা গেছে।[BANGVIEWS-POST:4749]মিচেলকে মূল ক্যাম্পে না রাখার বিষয়ে ডুলি বলেন, তিনি এখনো এই ফুটবলারকে সরাসরি দেখেননি। তাই তাকে না দেখে জাতীয় দলের মূল ক্যাম্পে নেওয়া সম্ভব নয়।ডুলি আরও বলেন, জাতীয় দলে কাউকে নেওয়ার আগে তার খেলা সরাসরি পর্যবেক্ষণ করে বিচার করতে চান তিনি। কোনো খেলোয়াড় প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ কিংবা ইংল্যান্ডের প্রথম বা দ্বিতীয় স্তরের ক্লাবে খেললে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।এদিকে মিচেলকে ঘিরে ভ্রমণ খরচ নিয়েও দুই পক্ষের মধ্যে মতানৈক্যের খবর পাওয়া গেছে। এর আগে জাতীয় দলে খেললেও এবার তাকে নিজের খরচে নির্বাচনী ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছিল বলে জানা গেছে।[BANGVIEWS-POST:4748]মিচেল এর আগে সান্ডারল্যান্ডের একাডেমিতে খেলেছেন। সম্প্রতি ইংল্যান্ডের নিচের স্তরের ক্লাব স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে যোগ দিয়েছেন তিনি।তবে ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ-সম্পর্কিত ছবি সরিয়ে ফেলার কারণ মিচেল নিজে প্রকাশ্যে জানিয়েছেন কি না, তা নিশ্চিত নয়। তাই এটিকে তার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।