ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন বরকতুল্লাহ বুলু

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।[BANGVIEWS-POST:5302]সংসদ নেতা পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য থাকবেন। এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্যরা এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।[BANGVIEWS-POST:5301]একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সুপারিশ প্রদান এবং সরকারি কার্যক্রমে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে কাজ করে।

সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন বরকতুল্লাহ বুলু