ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁশখালীর সমুদ্রতীরে প্রধানমন্ত্রীর কর্মসূচি

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আয়োজিত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম জেলায় এটিই তার প্রথম সফর। রোববার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রতীরবর্তী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগ দেন স্থানীয়রা।[BANGVIEWS-POST:3407]আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাঁশখালী পৌরসভা ও নয়টি ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন দুর্যোগসহনশীল ঘরের চাবি তুলে দেওয়া হবে।পুনর্বাসনের জন্য নির্বাচিত পরিবারগুলোর মধ্যে জেলে সম্প্রদায় ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে নিরাপদ বসবাসের ব্যবস্থা এবং সংযুক্ত শৌচাগার।স্থানীয়রা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাহারছড়া সমুদ্রসৈকতের সম্ভাবনাও নতুনভাবে আলোচনায় আসবে। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সৈকতকে ঘিরে পর্যটন উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।এক স্থানীয় বাসিন্দা বলেন, উপকূলীয় মানুষ প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ফটিকছড়ি যাবেন। সেখানে বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে।[BANGVIEWS-POST:3406]এরপর হাটহাজারীতে গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবারের হাতে সহায়তা তুলে দেবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন প্রধানমন্ত্রী।

বাঁশখালীর সমুদ্রতীরে প্রধানমন্ত্রীর কর্মসূচি