ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বকশীবাজারে আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে এই ব্যারিকেড বসানো হয়। ফলে সড়কটি দিয়ে কোনো যানবাহন মাদরাসার দিকে যেতে পারছে না। তবে মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হওয়ার সুযোগ রয়েছে।এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর সাড়ে ১২টায় মাদরাসার আবাসিক হলে প্রবেশের ঘোষণা দিয়েছিলেন হলের বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের হামলার ঘটনার পর থেকে আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা কয়েক দফায় হলে ফেরার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে প্রবেশ করতে পারেননি।[BANGVIEWS-POST:3329]শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, তারা হলে ফিরতে না পারলেও হলের কক্ষগুলোতে থাকা ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, ইলেকট্রনিক সামগ্রী, শিক্ষাগত সনদ ও পাসপোর্টসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, কিছু শিক্ষার্থী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ শিক্ষার্থীদের আবাসিক হলে ফেরার অধিকার নিশ্চিত করার দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা নির্ধারিত সময়ে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে কর্মসূচিকে ঘিরে মাদরাসার আবাসিক হলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বকশীবাজার সড়কেও পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

বকশীবাজারে আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড