ফিলিপাইনে ফেরিতে ভ'য়াবহ আ'গুন, নি'হত ৫ নিখোঁজ ৮৬
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) কোরনের কাছাকাছি জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেকেই ফেরি থেকে পানিতে ঝাঁপ দেন বলে জানা গেছে।ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ১৩৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। এর মধ্যে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৮৬ জনের কোনো সন্ধান না পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।কোরন ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। স্বচ্ছ নীল পানি, দ্বীপপুঞ্জ ও প্রবালপ্রাচীরের জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি পরিচিত। ফলে ফেরিটিতে পর্যটক থাকার সম্ভাবনাও রয়েছে।ফেরিটিতে আগুন লাগার কারণ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সদস্য, উদ্ধারকারী দল ও নৌযান কাজ করছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।সূত্র: রয়টার্স