ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেডারেশন কাপের গ্রুপেই মুখোমুখি কিংস-মোহামেডান

গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে। ২০২৬-২৭ মৌসুমের প্রতিযোগিতার ড্রয়ে দুই দল পড়েছে ‘বি’ গ্রুপে।শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে।আবাহনীর গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিস এফসি, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।অন্যদিকে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডানের সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স এবং পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।গত মৌসুমের ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রেখেছিল বসুন্ধরা কিংস। সেই জয়ে ফেডারেশন কাপে কিংসের শিরোপা সংখ্যা দাঁড়ায় পাঁচে।মোহামেডান এই প্রতিযোগিতায় ১১ বারের চ্যাম্পিয়ন। সাদা-কালোরা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০২২-২৩ মৌসুমে। অন্যদিকে সর্বাধিক ১২ শিরোপার মালিক আবাহনী সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০২১-২২ মৌসুমে।‘এ’ গ্রুপে থাকা ব্রাদার্স ইউনিয়নেরও ফেডারেশন কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। রহমতগঞ্জ ২০২১-২২ মৌসুমে রানার্সআপ হয়েছিল। ‘বি’ গ্রুপের আরামবাগ তিনবার রানার্সআপ হয়েছে, আর ঢাকা ওয়ান্ডারার্স একবার ফাইনাল খেলেছিল।সূচি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা আগামী ২২ সেপ্টেম্বর।গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিস এফসি, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও রহমতগঞ্জ।গ্রুপ ‘বি’: বসুন্ধরা কিংস, মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি, ঢাকা ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

ফেডারেশন কাপের গ্রুপেই মুখোমুখি কিংস-মোহামেডান