ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যে কারণে ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো এনজোকে

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এনসো ফার্নান্দেজকে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে স্পেনের বিপক্ষে ম্যাচে তাঁর বিদায়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।মেটলাইফ স্টেডিয়ামে চেলসির এই মিডফিল্ডারকে দুটি হলুদ কার্ড দেখানো হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় প্রথম হলুদ কার্ডটি দেখেন তিনি। এরপর পাউ কুবারসির দিকে দেওয়া একটি ব্যাকপাসের পেছনে ছুটে গিয়ে কড়া ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।স্পেনের সেন্টারব্যাককে দেরিতে ট্যাকল করায় স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বহিষ্কৃত হওয়া ষষ্ঠ খেলোয়াড় তিনি। এর আগে ১৯৯০ সালে পেদ্রো মনসোন ও গুস্তাভো দেসোত্তি, ১৯৯৮ সালে ফ্রান্সের মার্সেল দেসাই, ২০০৬ সালে জিনেদিন জিদান এবং ২০১০ সালে জন হাইতিঙ্গা বহিষ্কৃত হয়েছিলেন।

যে কারণে ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো এনজোকে