ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের নতুন মুখপাত্র কেটি জাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন কেটি জাকারিয়া। তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আপাতত তাড়াহুড়ো করতে চান না বলে জানিয়েছেন ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, জাকারিয়াকে দায়িত্বে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি।হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না সংবাদমাধ্যমের হাতে কেটি যেভাবে কষ্ট পাচ্ছেন, তা তার প্রাপ্য। আমি তাকে বলেছি, সত্যি বলতে, আমি তোমার জায়গায় থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম। তুমি ভেবে দেখো।’জাকারিয়া জানিয়েছিলেন, গত সপ্তাহে একটি ফোনকলের মাধ্যমে তাঁকে এই পদের প্রস্তাব দেওয়া হয়। এর আগে ক্যারোলিন লেভিট এই দায়িত্বে ছিলেন। ট্রাম্প তাঁর নিয়োগের ঘোষণা দিয়ে জাকারিয়াকে একজন ‘আইনজীবী’ হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছিলেন।তবে দায়িত্ব গ্রহণের পর তাঁর আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুল থেকে স্নাতক করা জাকারিয়া আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় পাস করেননি।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে তাঁর মেয়াদ ছিল মাত্র পাঁচ দিন। তুলনামূলকভাবে, ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচি ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন।আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেটের বিশ্লেষণ অনুযায়ী, জাকারিয়ার নিয়োগ এবং অল্প সময়ের মধ্যে তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনা ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে, এমন সময়ে ঘটনাটি ঘটেছে, যখন রিপাবলিকানরা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।সূত্র: আল জাজিরা।

পাঁচ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের নতুন মুখপাত্র কেটি জাকারিয়া