ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকদের দাবিগুলো পূরণে উদ্যোগের আশ্বাস রাষ্ট্রপতির

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির বাসভবনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মতবিনিময়কালে রাষ্ট্রপতি মফস্বল সাংবাদিকদের স্থানীয় ও প্রান্তিক মানুষের সমস্যা, সম্ভাবনা এবং বাস্তব চিত্র নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নেতারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা প্রেস ক্লাব ভবন সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।[BANGVIEWS-POST:5318]রাষ্ট্রপতি সাংবাদিকদের এসব দাবি ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ সরকারি কর্মকর্তা ও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের দাবিগুলো পূরণে উদ্যোগের আশ্বাস রাষ্ট্রপতির