ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রীর

হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1278]প্রতিমন্ত্রী বলেন, প্রাণীর চিকিৎসার জন্য মানুষের ভরসার অন্যতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণীর সংখ্যাও বাড়ছে। এ বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা প্রয়োজন।তিনি বলেন, প্রাণী চিকিৎসাসেবাকে যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করতে হাসপাতালের সক্ষমতা বাড়ানো, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পোষা প্রাণীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের শাখা সম্প্রসারণ এবং সেবার পরিধি বাড়ানো দরকার, যাতে দেশের সব অঞ্চলের প্রাণী সহজে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পায়।মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।[BANGVIEWS-POST:1279]অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বয়জার রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার, টক্সিকোলজি ও জুরিসপ্রুডেন্স অনুবিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. আবু সুফিয়ান এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের ২০২৫-২৬ অর্থবছরে ক্রয়কৃত ওষুধ, কেমিক্যালস, যন্ত্রপাতি ও শল্য চিকিৎসার সরঞ্জাম মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় মাঠপর্যায়ের প্রাণিসম্পদ দপ্তরে বিতরণের জন্য ৯০ ধরনের ওষুধ ও কেমিক্যালস এবং ৪০ ধরনের আধুনিক যন্ত্রপাতি ও শল্য চিকিৎসার সরঞ্জাম হস্তান্তর করা হয়।

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রীর