ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমবাপ্পেকে ঢাকায় আনার আশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রতিযোগিতা সফল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাটি সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং দেশব্যাপী ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।[BANGVIEWS-POST:3049]তিনি জানান, প্রতিযোগিতার ব্যয় নির্বাহে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা যাবে। জেলা পর্যায়ের আয়োজনের জন্য জেলা পরিষদ ও পৌরসভাকে আর্থিক সহায়তা দিতে চিঠি দেওয়ার কথাও জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকেও মাঠপর্যায়ের আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া উচিত। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতে হবে।কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান মীর শাহে আলম। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপনের কথা তিনি জানাননি।তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ১১ থেকে ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠন করতে না পারলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।[BANGVIEWS-POST:3048]প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ের দলগুলোর যাতায়াতসহ অন্যান্য ব্যয়ে স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করার কথা জানান তিনি।মীর শাহে আলম বলেন, দেশজুড়ে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি করাই এই আয়োজনের লক্ষ্য। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবাপ্পেকে ঢাকায় আনার আশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর