ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশফেরত শ্রমিকদের ভাতা বাড়ানোর উদ্যোগ সরকারের: নুরুল হক

বিদেশফেরত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে তাদের যে ভাতা দেওয়া হয়, তার পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে শ্রম অভিবাসনবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০২৬ চূড়ান্ত করতে আয়োজিত পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে প্রবাসী কর্মী এবং বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। দেশে ফেরার পর তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।[BANGVIEWS-POST:3644]এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে দেওয়া ভাতার পরিমাণ বাড়াতে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনীতিতে শ্রম অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ খাতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বিদেশে যেতে উচ্চ ব্যয়, কর্মীদের দক্ষতার ঘাটতি, নতুন শ্রমবাজারের সীমাবদ্ধতা এবং দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে পর্যাপ্ত সহায়তার অভাব উল্লেখযোগ্য।এসব সমস্যা মোকাবিলা এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে জাতীয় কর্মপরিকল্পনা-২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন অংশীজনের মতামত ও সুপারিশ যুক্ত করে পরিকল্পনাটি চূড়ান্ত করার লক্ষ্যে এই পরামর্শ সভার আয়োজন করা হয়।

বিদেশফেরত শ্রমিকদের ভাতা বাড়ানোর উদ্যোগ সরকারের: নুরুল হক