সচিবালয়ে ১০ টাকার বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট ও একটি বিশেষ উদ্বোধনী খাম উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।উপ-প্রেস সচিব জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডাক অধিদপ্তরের প্রকাশিত ১০ টাকা মূল্যমানের একটি দৃষ্টিনন্দন স্মারক ডাকটিকিট এবং একটি উদ্বোধনী খাম আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।