ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর সামরিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ