ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়

ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশে এসেছে।রোববার (৩০ আগস্ট) প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়। এতে ভারতের সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধি দলটি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।[BANGVIEWS-POST:4916]সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। পাশাপাশি তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখতে পারে।

ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়