ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে পর্যটকের মৃত্যুতে পর্যটনমন্ত্রীর কঠোর নির্দেশনা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ পর্যটন ভবনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) যাচাই কমিটির সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তাবিত মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিটের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।[BANGVIEWS-POST:2998]সভার শুরুতে কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন আফরোজা খানম। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।সভায় মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনের ক্ষেত্রে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হস্তশিল্প কেন্দ্র ও লাইফগার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়েও আলোচনা হয়।বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটনসম্পদ সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশ দেন মন্ত্রী।আফরোজা খানম বলেন, প্রতিটি স্থানের জন্য সুনির্দিষ্ট পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। নতুন পর্যটন স্থানগুলোকে স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।[BANGVIEWS-POST:2996]তিনি বলেন, সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুসংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইটের মাধ্যমে দেশের সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বানও জানান পর্যটনমন্ত্রী।

কক্সবাজারে পর্যটকের মৃত্যুতে পর্যটনমন্ত্রীর কঠোর নির্দেশনা