ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পপ তারকা পোস্ট মেলোন

মার্কিন জনপ্রিয় পপ তারকা পোস্ট মেলোন দীর্ঘদিনের প্রেমিকা ক্রিস্টি লির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধু মেরিনা হলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।শেয়ার করা ছবিগুলোতে ক্রিস্টি লিকে মাথায় ওড়না, ‘ব্রাইড টু বি’ লেখা ব্যাজ এবং হাতে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। বাগদান উদযাপনের বিভিন্ন মুহূর্তের ছবিতে তাদের ঘনিষ্ঠজনদের উপস্থিতিও ছিল।পোস্ট মেলোন ও ক্রিস্টি লি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন গণমাধ্যমের আলোচনার বাইরে রাখার চেষ্টা করেছেন। ২০২৫ সালে প্যারিসে একসঙ্গে সময় কাটানোর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।[BANGVIEWS-POST:4108]এর আগে পোস্ট মেলোনের সঙ্গে হি সং জেমি পার্কের বাগদান হয়েছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্রিস্টি লির সঙ্গে সম্পর্কে জড়ান এই গায়ক। পোস্ট মেলোন ও জেমির একটি কন্যাসন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি সংগীত নিয়েও ব্যস্ত সময় পার করছেন পোস্ট মেলোন। আগামী মাসে তার ‘বিগ অ্যাস স্টেডিয়াম ট্যুর’-এর অংশ হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করার কথা রয়েছে।

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পপ তারকা পোস্ট মেলোন