ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন নির্বাচনে ভোট দিলেন পোপ লিও, গড়লেন ইতিহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন পোপ চতুর্দশ লিও। প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান প্রেস অফিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়েছেন পোপ। ভ্যাটিকানের বিবৃতিতে তাঁর ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভ্যাসের ধারাবাহিকতায় তিনি শিকাগোতে তার ডাক-ব্যালট জমা দিয়েছেন। সাধারণ জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার ও দায়িত্বের প্রতি নিজের দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন পোপ।’তবে নির্বাচনে কোন প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভ্যাটিকান।পোপ চতুর্দশ লিওর জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগোতে। তিনি দেশটির প্রথম বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, জন্মসূত্রে তাঁর নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। এই নামেই ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি।প্রতিবেদন অনুযায়ী, গত ৩ অক্টোবর ডাকযোগে ভোট দেওয়ার জন্য ব্যালটের আবেদন করেছিলেন পোপ।এদিকে, পোপের শারীরিক অবস্থা নিয়েও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি তাঁর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়। পরে গত ১৩ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এরপর তাঁর আর কোনো থেরাপির প্রয়োজন হবে না।সূত্র: রয়টার্স।

মার্কিন নির্বাচনে ভোট দিলেন পোপ লিও, গড়লেন ইতিহাস