ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কালিয়াকৈরে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের পৃথক অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টা করার অভিযোগে প্রথমে বিপ্লব ও মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদার নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিক্ষেপ করা একটি পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানানো হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

কালিয়াকৈরে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজন গ্রেপ্তার