সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানো হয়।শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে।[BANGVIEWS-POST:1112]আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে। পরে তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাই করা হয়। তবে তারা বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।যাচাই শেষে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি না দিয়ে বৃহস্পতিবার রাতেই ভারতীয় সীমান্তে ফেরত পাঠানো হয় বলে বিজিবি জানিয়েছে।লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ঘটনার পর জুড়ী সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।