প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:1290]বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।ব্রিফিংয়ে জানানো হয়, চক্ষু স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা, প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: বাসস