পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও নেদারল্যান্ডস
বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:1343]বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।তিনি জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি মূল্যায়ন শেষ হলে তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।[BANGVIEWS-POST:1346]নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ অঞ্চল হওয়ায় পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতার মধ্যে অনেক মিল রয়েছে। তিনি নদীর তীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ এবং টেকসই পানি ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে ডাচ সরকারের সহযোগিতার আগ্রহের কথা তুলে ধরেন।তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নেদারল্যান্ডস ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।