আচরণবিধি ভাঙায় পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার জরিমানা
ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা।আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ফাতিমাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।শনিবারের ম্যাচে ভারতের ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর তার দিকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন ফাতিমা সানা। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, প্রতিপক্ষ খেলোয়াড়কে আউট করার পর এমন কোনো আচরণ বা অঙ্গভঙ্গি করা যাবে না, যা উসকানিমূলক বা উত্তেজক হিসেবে বিবেচিত হতে পারে।[BANGVIEWS-POST:5341]ম্যাচ শেষে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের দেওয়া শাস্তি মেনে নেন ফাতিমা। ফলে এ ঘটনায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।গত ২৪ মাসের মধ্যে এটি ফাতিমা সানার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এর ফলে তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে।ভারতের বিপক্ষে ওই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নারী দল মাত্র ৫৫ রানে অলআউট হয়। পরে ভারতীয় নারী দল সহজেই ৭ উইকেটের জয় তুলে নেয়।
তবে এই হারের পরও পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকে আছে। হংকংয়ের বিপক্ষে জয় পেলেই শেষ চারে জায়গা নিশ্চিত করবে ফাতিমা সানার দল।