ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘোড়াশালে ভয়াবহ আগুনে পুড়ল কার্টুনের গোডাউন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য পাইকসা গ্রামের মধুর ঘাট এলাকায় একটি কার্টুনের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং প্রাণ-আরএফএল গ্রুপের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

ঘোড়াশালে ভয়াবহ আগুনে পুড়ল কার্টুনের গোডাউন