ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা আবশ্যিক প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।[BANGVIEWS-POST:1069]আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার প্রথম দিনের তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।বোর্ডভিত্তিক হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৭১ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ৫৮ শতাংশ।এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, সিলেটে ১ হাজার ১২৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।[BANGVIEWS-POST:1068]মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজীদ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৫ হাজার ১৩১ জন। এর মধ্যে ৪৬০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ৬১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন, অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। কারিগরি বোর্ডেও নকলের দায়ে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২০ জন। কোনো পরীক্ষক বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী