ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাখতে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ কাজে দেশের সব মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।সোমবার, ৩ আগস্ট দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সরাসরি প্রভাবিত করে। তিন থেকে চার দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় পার্থক্য তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।[BANGVIEWS-POST:3035]তারেক রহমান বলেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সড়ক, হাটবাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক, টিস্যু ও বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। এসব আবর্জনা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।নিজের ঘরের সঙ্গে দেশের পরিবেশের তুলনা করে তিনি বলেন, কেউই নিজের বাসস্থানের চারপাশে টিস্যু বা আবর্জনা পড়ে থাকতে পছন্দ করেন না। একইভাবে দেশের রাস্তাঘাট ও উন্মুক্ত স্থানও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।প্রধানমন্ত্রী বলেন, দেশের বেশির ভাগ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশা বা গণপরিবহনে যাতায়াত করেন। সড়কের পাশে ময়লা জমে থাকায় তাদের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলাচল করতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি পরিবেশ দূষণও তীব্র হচ্ছে।পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের বিভিন্ন এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, অনেক পুকুরের পাড় ও পানিতে আবর্জনার স্তূপ জমে থাকতে দেখা যায়। অথচ একসময় এসব স্থান ছিল মানুষের অবসর ও বিনোদনের গুরুত্বপূর্ণ জায়গা।[BANGVIEWS-POST:3034]পার্ক, পর্যটনকেন্দ্র ও বিনোদনস্থলে ঘুরতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, বাদামের খোসা কিংবা অন্যান্য বর্জ্য যত্রতত্র না ফেলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ সবার। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সামান্য সচেতন হলে সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি দেশবাসীর সহযোগিতা চান।

দেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী