ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত আলোচিত ইজিবাইক চালক আল আমিন হত্যা ও গুম মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে হত্যা ও গুমের অভিযোগ ছাড়াও স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউনিয়নের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার