ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের সময়সূচি প্রকাশ করল তেহরান

চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরাইলি হামলার প্রথম তরঙ্গে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার।রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। এরপর ৭ জুলাই পবিত্র ধর্মীয় শহর কোমে নিয়ে গিয়ে সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।পরবর্তীতে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।সরকারি সূত্র জানায়, শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে তেহরানে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। প্রায় দুই কোটি মানুষ এতে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে নাগরিকদের অংশগ্রহণ সহজ করতে রাজধানীতে ওই সময় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, চলমান সংঘাত পরিস্থিতির কারণে এই শেষকৃত্য অনুষ্ঠানটি গত মার্চে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। সূত্র: আল-জাজিরা।

আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের সময়সূচি প্রকাশ করল তেহরান