ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ দিন পর সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় পাঁচ দিন পর সন্দ্বীপের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ আবার চালু হয়েছে।বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত প্রত্যাহার করার পর চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে স্পিডবোট ও ট্রলারের স্বাভাবিক চলাচল শুরু হয়। একই দিন দুপুর আড়াইটায় গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশে ফেরি ছাড়ার কথা জানায় কর্তৃপক্ষ।গত ২৫ জুলাই থেকে বৈরী আবহাওয়ার কারণে কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।[BANGVIEWS-POST:2787]নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি রোগী, প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহও ব্যাহত হয়।ফেরি ও স্পিডবোট চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি সন্দ্বীপে কাঁচামাল ও নিত্যপণ্যের সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এ রুটে নিয়মিত জাহাজ চলাচল গত দুই মাস ধরে বন্ধ রয়েছে।

পাঁচ দিন পর সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক