জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে।দেশটির পুলিশের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী একটি যাত্রীবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়।[BANGVIEWS-POST:3774]প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। নৌযানটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন নৌকাকর্মী ছিলেন। পাশাপাশি অজ্ঞাতসংখ্যক শিশুও নৌকাটিতে ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন নিখোঁজ থাকায় তাদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।সূত্র: আল জাজিরা