ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকার জনস্বার্থ প্রকল্পে নতুন অর্থায়ন উৎস খুঁজছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কিছু উৎসের ওপর নির্ভর করতে চায় না। নতুন অর্থনৈতিক মডেলে বিভিন্ন উৎস থেকে অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে।তিনি বলেন, "নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের কাজে বেসরকারি কোম্পানি ও উন্নয়ন সহযোগীদের আলাদাভাবে যুক্ত করা হচ্ছে।"শুক্রবার চট্টগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এসময় তিনি আরও বলেন, "চট্টগ্রামের নদী-খালসমূহকে পণ্য পরিবহনে কাজে লাগানোর লক্ষ্যে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি এসডিজি বাস্তবায়নেও সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।"একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, মডেল অনুসন্ধান ও পরীক্ষা করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য এলাকায় এই কার্যক্রম সম্প্রসারিত হবে।অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ও বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।সূত্র: ইত্তেফাক

সরকার জনস্বার্থ প্রকল্পে নতুন অর্থায়ন উৎস খুঁজছে: অর্থমন্ত্রী