ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালানোর অংশ হিসেবে জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজার পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গভীর রাতে বাজার এলাকা অতিক্রম করার সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর বরাতে জানা গেছে, প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে মধ্যরাতে নেতানিয়াহু মাহানে ইয়েহুদা বাজার এলাকায় পৌঁছান। সে সময় জড়ো হওয়া জনতার ভিড়ের মধ্য থেকে হঠাৎ প্রধানমন্ত্রীর গাড়িবহরের দিকে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সুরক্ষিত কনভয় লক্ষ্য করে বোতলটি ছোড়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ব্যারিকেড টপকে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরা দ্রুত ভিড়ের ভেতরে ছুটে যান এবং কে বা কারা বোতলটি ছুড়েছে, তা শনাক্ত ও আটক করার জন্য তল্লাশি শুরু করেন।ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে।সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ