যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ
ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।[BANGVIEWS-POST:3091]জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন চিফ হুইপ। প্রায় এক সপ্তাহের সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।