ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চিফ হুইপের সঙ্গে ইপিডি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) একটি প্রতিনিধিদল।রোববার (১২ জুলাই) চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান ও প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া।সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।[BANGVIEWS-POST:1654]চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের ভিত্তি যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।জাতীয় সংসদকে গণতন্ত্রের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবার নির্বাচিত হয়েছেন। সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জন করা প্রয়োজন।ইপিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইপিডি আগ্রহী।বর্তমান সংসদকে আরও কার্যকর ও গতিশীল করতে চিফ হুইপের দৃশ্যমান ভূমিকারও প্রশংসা করেন তিনি।সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ হুইপের সঙ্গে ইপিডি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ