ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসিআই লিমিটেড কর্মী নেবে, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মিডিয়া কো-অর্ডিনেশন অফিসার’ পদে একজন দক্ষ কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে এ পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর বিবিএ ডিগ্রি থাকতে হবে। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।এটি একটি ফুলটাইম বেসরকারি চাকরি, যেখানে কর্মক্ষেত্র অফিসভিত্তিক। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়নি এবং কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।চাকরির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ জুলাই, ২০২৬

এসিআই লিমিটেড কর্মী নেবে, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ