ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজামৌলির সিনেমার শুটিংয়ে ভারতে প্রিয়াঙ্কা

দীর্ঘদিন ধরে হলিউডের সিনেমা ও সিরিজে ব্যস্ত থাকা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন। প্রায় আট বছর পর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।এরই মধ্যে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে সঙ্গে নিয়ে ভারতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। রোববার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।তবে ভারত সফরের কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।বিমানবন্দরে প্রিয়াঙ্কাকে গাঢ় বাদামি রঙের পোশাক, বেইজ ক্যাপ ও কালো সানগ্লাসে দেখা যায়। অন্যদিকে কালো পোশাকে থাকা নিক জোনাস মেয়ে মালতি মেরিকে কোলে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।[BANGVIEWS-POST:2547]ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’র নতুন ধাপের শুটিংয়ে অংশ নিতেই ভারতে এসেছেন প্রিয়াঙ্কা।এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর ভারতীয় ভাষার চলচ্চিত্রে ফিরছেন তিনি। প্রিয়াঙ্কাকে সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় দেখা গিয়েছিল।‘বারাণসী’ সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিচয় শুরু হয় ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০১৭ সালের মেট গালায় প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে হাজির হন তারা।এরপর ২০১৮ সালে বিয়ে করেন এই তারকা জুটি। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যা মালতি মেরির জন্ম হয়।

রাজামৌলির সিনেমার শুটিংয়ে ভারতে প্রিয়াঙ্কা