ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাপনের ১২ বছরের দায়িত্বকাল নিয়ে নথি চেয়েছে দুদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্বকাল ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান এখনো শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন।দুদক বলছে, অভিযোগের পরিধি বড় এবং দীর্ঘ সময়ের আর্থিক কার্যক্রম জড়িত থাকায় প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ে বেশি সময় লাগছে। পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য আরও তথ্য-উপাত্ত প্রয়োজন।সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে কিছু নথি সংগ্রহ করা হলেও অভিযোগগুলোর বিস্তারিত চিত্র জানতে বিসিবির আরও নথি দরকার। এ কারণে সম্প্রতি তিনটি পৃথক চিঠির মাধ্যমে পাপনের দায়িত্বকালের বিভিন্ন আর্থিক, প্রশাসনিক ও প্রকল্পসংক্রান্ত নথি আবার চাওয়া হয়েছে।নাজমুল হাসান পাপন ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১২ বছর বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন। এই সময়ে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, পরামর্শক নিয়োগ, বিপিএল আয়োজন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।[BANGVIEWS-POST:1224]এসব অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে। এর আগে বিসিবিতে অভিযান চালানোর পাশাপাশি ২৩ ধরনের নথিপত্রও তলব করা হয়েছিল। তবে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনুসন্ধান এখনো শেষ হয়নি।দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগগুলোর ব্যাপ্তি বেশি হওয়ায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহে অতিরিক্ত সময় লাগছে।সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে পাঠানো তিনটি পৃথক চিঠিতে পাপনের দায়িত্বকালের আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।এদিকে বিসিবির অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ নিয়েও পৃথক তদন্ত চালাচ্ছে দুদক।

পাপনের ১২ বছরের দায়িত্বকাল নিয়ে নথি চেয়েছে দুদক