ভারতের পশ্চিমবঙ্গে ডিজিটাল স্ব-তথ্য নিবন্ধনভিত্তিক আদমশুমারি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভাল করা ভারতের দায়িত্ব নয়। আইনগত প্রক্রিয়ায় তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।শনিবার (১ আগস্ট) বিধাননগরে দুই সপ্তাহব্যাপী ডিজিটাল স্ব-তথ্য নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শুভেন্দু অধিকারী বলেন, আদমশুমারিতে সংগৃহীত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে। এসব তথ্য কেবল পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ কিংবা অপব্যবহারের সুযোগ নেই বলেও জানান তিনি।[BANGVIEWS-POST:2996]ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে অক্ষম কিংবা দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের তথ্য সরকারি প্রতিনিধিরা বাড়িতে গিয়ে সংগ্রহ করবেন। ভারতের আদমশুমারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে পুরো কার্যক্রম পরিচালিত হবে।সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্য বা দেশে থাকতে পারবেন না। আইনগত প্রক্রিয়ায় তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ভবিষ্যতেও চলবে।অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ সংশ্লিষ্ট আইনের শর্ত পূরণ করেন, তারা নাগরিকত্ব সংশোধনী আইনের সুরক্ষা পাবেন।শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে মাত্র সাত লাখ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।[BANGVIEWS-POST:2992]ডিজিটাল স্ব-তথ্য নিবন্ধনের পর আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহভিত্তিক তথ্য সংগ্রহ চলবে। এ সময় পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ এবং বিভিন্ন পারিবারিক সম্পদের তথ্য নেওয়া হবে। আদমশুমারির দ্বিতীয় ধাপ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস