ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পানি বন্ধ করলে হাত কেটে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের সঙ্গে সিন্ধু পানি চুক্তি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের পানির অংশে বাধা দেওয়া হলে দেশটি তা প্রতিরোধ করবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকের বক্তব্যটি প্রচারিত হয়েছে। তবে বক্তব্যটির ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।[BANGVIEWS-POST:904]এক সংবাদ সম্মেলনে মুসাদ্দিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার দাবি, পাকিস্তানের বড় একটি জনগোষ্ঠী কৃষিনির্ভর হওয়ায় পানিপ্রবাহে বাধা পড়লে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে।তিনি বলেন, পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে, দেশের পানির অধিকার ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে। তার ভাষায়, কেউ পাকিস্তানের পানির অংশে হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।মালিক আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক নীতিমালা ও কনভেনশনের ভিত্তিতে পানি প্রবাহ অব্যাহত থাকে। অথচ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি চুক্তি রয়েছে। তাই পানি বন্ধের চেষ্টা কীভাবে করা যায়, সেটিই পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।এদিকে ভারত বলছে, তারা সিন্ধু অববাহিকার পানিতে নিজেদের অংশ পুরোপুরি ব্যবহার করার পরিকল্পনা করছে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সি আর পাটিল সম্প্রতি বলেছেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারত নিজেদের অংশের পানি পুরোপুরি কাজে লাগাতে চায় এবং সেই পানি পাকিস্তানে প্রবাহিত হতে দেবে না।[BANGVIEWS-POST:909]সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বণ্টনের কাঠামো নির্ধারণ করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উত্তেজনার কারণে এই চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন করে বিরোধের বড় ইস্যু হয়ে উঠেছে। সূত্র: এনডিটিভি

পানি বন্ধ করলে হাত কেটে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের