বুড়িগঙ্গাসহ চারপাশের নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন নিশ্চিত করার পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।[BANGVIEWS-POST:3226]বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।তিনি বলেন, নদীর দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি শিল্পকারখানায় ইটিপি স্থাপন নিশ্চিত করা হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।[BANGVIEWS-POST:3225]ডিএসসিসি প্রশাসক জানান, শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকার আশপাশের অন্যান্য নদী রক্ষায়ও একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি দেশের অন্যান্য নদীর দূষণ নিয়ন্ত্রণেও ধাপে ধাপে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর পানি ও পরিবেশ রক্ষায় দূষণের উৎসগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।