ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে সিজেপির বিক্ষোভের আগে গুরুগ্রামের বাসা থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশের সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল ধ্রুব রাঠির বাসভবনে যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি ধ্রুব রাঠিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তুলেছে।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে সিজেপি। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ধ্রুব রাঠিকে আটকের খবর নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছে সিজেপি। দলটির অভিযোগ, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ধ্রুব রাঠিসহ আটক সব নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত বিক্ষোভে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।এদিকে, গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধ্রুব রাঠির বাসার বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ধ্রুব রাঠির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৯২ লাখ। এক্সে তাঁর অনুসারী ৩৩ লাখ এবং ইউটিউব চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।সূত্র: এনডিটিভি

দিল্লিতে সিজেপির বিক্ষোভের আগে গুরুগ্রামের বাসা থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠি