ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মন্ত্রীর পদত্যাগে ‘তেলাপোকা’ আন্দোলন প্রত্যাহার

মন্ত্রীর পদত্যাগে ‘তেলাপোকা’ আন্দোলন প্রত্যাহারভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর পাঁচ সপ্তাহ ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুব নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছে আন্দোলনকারীরা।পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন হাজারো বিক্ষোভকারী। তারা গান, নাচ ও স্লোগানের পাশাপাশি মিষ্টি বিতরণ করে আন্দোলনের সাফল্য উদ্‌যাপন করেন।সিজেপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি তেলাপোকাকে প্রতীক করে শুরু হওয়া ব্যঙ্গাত্মক অনলাইন প্রচার ধীরে ধীরে তরুণদের ক্ষোভ ও প্রতিবাদের বড় প্ল্যাটফর্মে পরিণত হয়। সংগঠনটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখ বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে এই আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা।শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করলে বিক্ষোভটি আরও ব্যাপকতা পায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে আন্দোলনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেয়। সরকারের পক্ষ থেকে দাবি পর্যালোচনার আশ্বাস পাওয়ার পর শুক্রবার সকালে তিনি অনশন প্রত্যাহার করেন।গত ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে মিছিলের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রায় ৩০০ জনকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতদের অন্তত অর্ধেক নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রায় ৭০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের অধিকাংশ জামিনে মুক্তি পান।টানা প্রায় পাঁচ সপ্তাহ আন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। একই সঙ্গে পরীক্ষা প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া হিন্দি ভাষার এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং সাম্প্রতিক ঘটনায় তিনি ব্যথিত। জাতীয় ঐক্য রক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়ানোর লক্ষ্যেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।[BANGVIEWS-POST:2494]পদত্যাগের খবর পাওয়ার পর যন্তর মন্তরের অস্থায়ী মঞ্চ থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা পেরেছি।”তবে আন্দোলন শেষ হলেও তাদের লড়াই এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দীপকে। বাতিল হওয়া গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অব্যাহত থাকবে বলে জানান তিনি।তথ্যসূত্র: বিবিসি নিউজ

মন্ত্রীর পদত্যাগে ‘তেলাপোকা’ আন্দোলন প্রত্যাহার