ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিরিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১ সেনা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শনিবার (১৯ সেপ্টেম্বর) নিহত সেনাদের মরদেহ নিয়ে দেইর আজ জোর শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। বিস্ফোরণের এক দিন পর এই কর্মসূচি পালন করা হয়।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেইর আজ জোরের পশ্চিমাঞ্চলীয় আইয়াশ শহরে সিরিয়ান আরব আর্মির একটি অবস্থানের ভেতরে থাকা অস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটে।প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল ইখবারিয়ার প্রচার করা ভিডিওতে দেখা যায়, দেইর আজ জোর শহরের ন্যাশনাল হাসপাতালের বাইরে মানুষ জড়ো হয়েছেন। সেখানে সিরিয়ার পতাকায় মোড়ানো নিহত সেনাদের মরদেহ নিয়ে শোকযাত্রা করা হয়।আল ইখবারিয়ার তথ্য অনুযায়ী, ওই স্থাপনায় ভারী গোলাবারুদ পরিবহণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।এর আগে ৯ সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদা এলাকায় একটি অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণাগারে বিস্ফোরণে ১৪ সেনা নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছিলেন।সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশজুড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। সেগুলো সরিয়ে নেওয়ার সময়ই বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটছে।সূত্র: আল জাজিরা

সিরিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১ সেনা