ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য না দিতে দেওয়ায় চেয়ার ছোঁড়াছুঁড়ি

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।[BANGVIEWS-POST:4985]এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে সমাবেশে থাকা চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট প্রতিবেদককে ছবি সরবরাহ করার আহ্বান জানান তিনি।[BANGVIEWS-POST:4984]অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনা তৈরি হলে সংসদ সদস্য নিজেই সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে তারা তা না মেনে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, তিনি ছুটিতে ছিলেন। তবে সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ আহত হননি।সূত্র: দৈনিক যুগান্তর

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য না দিতে দেওয়ায় চেয়ার ছোঁড়াছুঁড়ি