ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাইতুল মামুর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।[BANGVIEWS-POST:4660]নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের প্রয়াত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ হাওলাদার মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষে যান। সেখানে গিয়ে তিনি সায়েমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে কক্ষের সিলিংয়ে একটি দড়ি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে যান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।[BANGVIEWS-POST:4659]এদিকে স্থানীয়দের কেউ কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের স্বজনরা তা মানতে নারাজ। তাদের দাবি, সায়েমের মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য