ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৩৬৭

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫২০ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছেন।নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৩০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, রাজশাহীতে ১৬০ জন, বরিশালে ১৫০ জন, খুলনায় ১৪১ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৩৬৭